রাজধানী

২০ ফুটের কম প্রশস্তের রাস্তায় অর্থায়ন করবে না ডিএনসিসি

যেসব রাস্তার প্রশস্ততা ২০ ফুটের কম সেই ধরনের রাস্তার উন্নয়নে কোনো ধরনের আর্থিক বরাদ্দ দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, যেখানে রাস্তায় ২০ ফুটের কম হলে অনুমোদনই পায় না সেখানে বরাদ্দ দেওয়া হবে না। যারা অবৈধভাবে দখল করে রেখেছে তারা দখল ছেড়ে ক্লিয়ার না করে দিলে কাজ হবে না। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-২ এর নগরভবনে অনুষ্ঠিত করপোরেশন সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই বিভাগের আরও সংবাদ

ডিএনসিসি মেয়র বলেন, সম্পত্তি বিভাগের সমন্বয়ে রাস্তার প্রশস্ততা বাড়াতে হবে। রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের চিঠি দিয়ে জানাতে হবে। নকশা অনুমোদনের ক্ষেত্রে কেমন ছিল সেটি ডিএনসিসিকে প্রদান করতে হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।

অবৈধ দখলের ফলে রাস্তা সরু হয়ে যায়। এতে করে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে উল্লেখ করে বলেন, মানুষের যাতায়াতে যতটুকু সম্ভব স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে হবে।

সভায় বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ, অনলাইন কাউন্সিলর সার্টিফিকেট সিস্টেম, ট্রেড লাইসেন্স ইস্যু, যানজট কমাতে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয়, দ্রুত বর্জ্য অপসারণ, ময়লার প্যাসেঞ্জ পরিষ্কার এবং কারওয়ান বাজার কাঁচাবাজার স্থানান্তর নিয় আলোচনা হয়।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম অনুষ্ঠানে প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ