বাগেরহাট

নিম্নচাপের প্রভাবে সুন্দরবন প্লাবিত

সুব্রত ঢালী সুব্র, নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রুপ নিয়েছে। ফলে মোংলা বন্দরসহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় উপর দিয়ে রবিবার সকাল থেকে থেমে, থেমে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। নিম্নচাপের কারণে মোংলা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে বঙ্গোপসাগর পাড়ের সুন্দরবনের দুবলার চরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তবে রবিবার দুপুরের জোয়ারে স্বাভাবিকের তুলনায় প্রায় তিন ফুট উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত হয়েছে দুবলার চর।

এই বিভাগের আরও সংবাদ

এছাড়া সুন্দরবনের করমজলেও অস্বাভাবিক পানি বেড়েছে বলে জানিয়েছেন করমজল বন্যপ্রাণী ও প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির। তিনি বলেন, এখন পূর্ণিমার গোন চলছে, এ সময়ে এমনিতেই পানির চাপ বেশি থাকে। তারমধ্যে নিম্নচাপের প্রভাবে পানি বেড়েছে প্রায় তিন ফুটের মত।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শনিবার বিকেলের পর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ওড়িষ্যা উপকূল ও বাংলাদেশের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি ক্রমেই ঘনীভূত হওয়ায় সাগর উত্তাল ও উপকূলীয় এলাকায় থেমে থেমে ঝড় বৃষ্টি বয়ে যাবে। এমন বৈরি আবহাওয়া আগামী আরো দুই তিন দিন ধরে অব্যাহত থাকবে। এছাড়া স্বাভাবিকের তুলনায় কয়েক ফুট পানি বাড়বে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ