Uncategorized

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ১

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে একজন আটক হয়েছে। শুক্রবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের অভিযান চালিয়ে ৩৪৮ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মোঃ আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ কাবিল (৩৪)।

এই বিভাগের আরও সংবাদ

শনিবার ভোরে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে¡ অভিযান চালিয়ে ৩৪৮ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানা মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ