কুষ্টিয়া

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় দুটি মোটরসাইকেল রেস প্রতিযোগিতায় তিন যুবক নিহত হয়েছে। শুক্রবার ৯সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে এ দুর্গটনা ঘটে। এসময় আরো একজন আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। ঘটনায় নিহতরা হলেন, কুষ্টিয়া শহরের মোহিনী মিল এলাকার জুয়েল (২৫) ও কুমাড়গাড়া এলাকার শওকত আলীর ছেলে ফারুক মিস্ত্রী (২৪) ও মনোহর শেখের ছেলে রাহুল (২০)।গুরুতর আহত শহরতলীর চেড়হাস এলাকার বিপ্লবকে (২০) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৮ টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন যুবক কুষ্টিয়ার দিকে আসছিলেন।

এ সময় তারা একে অপরের থেকে দ্রুত যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হন।এক পর্যায়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে দুটি মোটরসাইকেল কার্গোর সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে যাওয়ার পর একজনের মৃত্যু হয়। তবে অন্য একজন আশঙ্কায় রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ