বগুড়া

শেরপুরে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন করলেন ডিসি মো. জিয়াউল হক

উত্তম সরকার, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া শেরপুরে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের দেয়া ঘরের জায়গা পরিদর্শনসহ বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

২৩ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন কর্মকান্ডের বিষয়ে দেখভাল করেন জেলা প্রশাসক। এসময় তার সাথে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সাবরিনা শারমীন, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গাজী মইদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক প্রথমে শেরপুর থানা পরিদর্শনে গেলে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন থানার অফিসার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান খোন্দকার ও অন্যান্য। এরপর শেরপুর উপজেলা ভূমি অফিস, শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, সুঘাট ইউনিয়নে মুজিব বর্ষ উপলক্ষে ১ম শ্রেনীর ভুমিহীন গৃহহীনদের গৃহ নির্মানে সুঘাটের স্ত্রুাপুর মৌজায় এক নম্বর খতিয়ানের ৩৫ শতাংশ (খাস) জায়গা পরিদর্শন। এসময় ইউপি চেয়ারম্যার মনিরুজ্জামান জিন্নাহ, ইউপি সচিব আমিনুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত। এরপর মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিস, মির্জাপুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার পরিদর্শন।

সে সময় ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, ইউপি সচিব সোহেল রানাসহ সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর উপজেলার ভবানীপুর ইউনিয়নের মা ভবানী মন্দির পরিদর্শন শেষে বেলা ৩টার দিকে উপজেলার মির্জাপুরে (ব্র্যাক বটতলা) এলাকায় অবস্থিত এনজিও ব্র্যাক এর ফুড এন্ড ফিডিং ষ্টেশন কার্যক্রম পরিদর্শন করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রুটিন পরিদর্শন শেষে মধ্যহ্ন ভোজ করে এবং বগুড়া ফিরে যাওয়ার আগে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন।

এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান। এরপর উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।

এই বিভাগের আরও সংবাদ