লক্ষ্মীপুর

কমলনগর প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

মোঃ সুমন উদ্দিন, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে “কমলনগর প্রেসক্লাব” এর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় কমলনগর প্রেসক্লাব মিলনায়তনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টের সকল শহীদের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত এর আয়োজন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

অনুষ্ঠানে কমলনগর প্রেসক্লাবের সভাপতি ডাঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ.আই তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ ফয়েজ, অর্থ সম্পাদক মোঃ শোরাফ উদ্দিন স্বপন, কার্যনির্বাহী সদস্য মোঃ সুমন উদ্দিন। উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, সদস্য আবদুল্যাহ আল মামুন, মোঃ হান্নান মিয়া প্রমুখ। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এই বিভাগের আরও সংবাদ