বগুড়া

শেরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

উত্তম সরকার, শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে স্কুল পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় আরেক কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ৭ আগস্ট সন্ধ্যার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী কসাইপাড়া এলাকায় ঘটে। পরে ওই কিশোরীর মা বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

সেই মামলায় সতের বছর বয়সী ওই কিশোরকে আটক দেখিয়ে ৮আগস্ট সোমবার দুপুরে তাকে বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী কসাইপাড়া গ্রামে বাড়িতে বাবা-মা কেউ না থাকায় গত ৮ জুন দুপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করে ওই কিশোর। একইভাবে গত ৭ আগস্ট রবিবার সন্ধ্যায় কিশোরীর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এসে কিশোরকে আটক করেন। পরে থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে আটক কিশোরকে থানা নিয়ে আসে।

কিশোরীর মা বলেন, তাঁরা স্বামী-স্ত্রী দুজনেই অন্যের বাড়িতে কাজ করেন, সেই টাকা দিয়েই সংসার চালান। তাঁরা বাড়িতে না থাকার সুযোগে ওই কিশোর তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে বলে দাবি করেন। এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করেন তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ৮আগস্ট সোমবার দুপুরেই বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেইসঙ্গে স্থানীয় এলাকাবাসীর হাতে আটক হওয়া অভিযুক্ত কিশোরকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ