লক্ষ্মীপুর

রামগঞ্জে হতদরিদ্রের মাঝে ব্যাটারি চালিত অটো রিক্সা হস্তান্তর

পারভেজ হোসাইন, রামগঞ্জ: লক্ষ্মীপুরের রামগঞ্জে হতদরিদ্র এক ব্যক্তিকে ব্যাটারি চালিত অটো রিক্সা হস্তান্তর করা হয়েছে।

উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগরাজারামপুর নব জাগরণ যুব সংঘ এর উদ্যোগে স্বাবলম্বীকরণ প্রকল্প-১ আওতাধীন একটি ব্যাটারিচালিত অটোরিকশার চাবি ও চুক্তিপত্র নাগরাজারামপুর গ্রামের হতদরিদ্র মোঃ আঃ মান্নান কে হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

হস্তান্তর করেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক হাজী সানা উল্যা পাটওয়ারী। হস্তান্তর কালে এই সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা, দায়িত্বশীল নেতৃবৃন্দ ও এলাকার মুরুব্বিগন।

এসময় অটো রিক্সা গ্রহণকারী আব্দুল মান্নান চুক্তিপত্রে তিনি নিজেকে স্বাবলম্বী করার জন্য সর্বোচ্চ চেস্টা করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম রাশেদ জানান, ধারাবাহিক আয়োজনে এটি আমাদের অন্যতম একটি উদ্যোগ। আমরা আগামীতে আরো ব্যতিক্রমী উদ্যোগ নিতে চাই। যেন এই উদ্যোগ গুলো অসহায়, হতদরিদ্র, নিম্ম মধ্যবিত্ত মানুষের কল্যাণে আসে। এসময় তিনি সবার কাছে দোয়া চান।

এই বিভাগের আরও সংবাদ