গাইবান্ধাদেশজুড়ে

গোবিন্দগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মরহুম মনোয়ার হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের মধ্য পাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মরহুম মনোয়ার হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার বাদ জুম্মা গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে তারে নামাযে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠিত হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

জানায়ায় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র উপজেলা মুকিতুর রহমান রাফি,উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু,পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সরকার,কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম,উপজেলা বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান আজাদ,বীর মুক্তিযোদ্ধা ছাদেক,বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নূরনবী মন্ডল,পৌর সভার প্যানেল মেয়র রিমন তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বীর মুক্তিযোদ্ধা বীরমুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন গেল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন। মহান আল্লাহ যেন মরহুম ব্যক্তিকে জান্নাতবাসী করেন, এজন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ