বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচি


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাযের জামাত অনুষ্ঠিত হবে। উক্ত জামাতসমূহে নিম্নোক্ত আলেমগণ ইমাম ও মুকাব্বির-এর দায়িত্ব পালন করবেন।
প্রথম জামাত: সকাল ৭টা
ইমাম:হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
মুকাব্বির: হাফেজ মোঃ আতাউর রহমান, সাবেক মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
দ্বিতীয় জামাত : সকাল ৮টা
ইমাম : হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
মুকাব্বির: মো: আব্দুল হাদী, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
তৃতীয় জামাত : সকাল ৯টা
ইমাম: ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী, মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশন
মুকাব্বির: মোঃ শহিদ উল্লাহ, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
চতুর্থ জামাত : সকাল ১০টা
ইমাম : মাওলানা মুহীউদ্দিন কাসেম, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
মুকাব্বির: মো: জহিরুল ইসলাম, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
পঞ্চম ও সর্বশেষ জামাত : সকাল ১০.৪৫টা
ইমাম: মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, মুফতী, ইসলামিক ফাউন্ডেশন।
মুকাব্বির: মোঃ রুহুল আমিন, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
উপর্যুক্ত ৫টি জামাতে কোন ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন, ভাষা শিক্ষক, ইসলামিক ফাউন্ডেশন।





