রাজনীতি

মুকুল বোসকে আওয়ামী লীগ আজীবন স্মরণ রাখবে : ওবায়দুল কাদের

সদ্য প্রয়াত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোসকে দল আজীবন স্মরণ রাখবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মুকুল বোস দলের দুঃসময়ের ত্যাগী নেতা। তার কর্ম আওয়ামী লীগের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’

আজ সোমবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা মুকুল বোসের কফিনে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এই বিভাগের আরও সংবাদ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ৭৫ পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা মুকুল বোসের ভূমিকা আওয়ামী লীগের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তার কর্ম আওয়ামী লীগের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, আওয়ামী লীগের দুঃসময়ের নেতা ছিলেন মুকুল বোস। দলের জন্য মুকুল বোসের ত্যাগ ও ভূমিকা অনস্বীকার্য। তাকে আওয়ামী লীগ আজীবন স্মরণ রাখবে।

এই বিভাগের আরও সংবাদ