গোপালগঞ্জ
গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন; মৃণাল কান্তি রায়ের প্রার্থিতা প্রত্যাহার


গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মৃণাল কান্তি রায় চৌধুরী পপা (জগ প্রতীক) অপর মেয়র প্রার্থী শেখ রকিব হোসেন কে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
আজ গোপালগঞ্জ শহরস্থ পোস্ট অফিস মোড়ে গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মৃণাল কান্তি রায় চৌধুরী পপার নিজ বাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কে শ্রদ্ধা জানিয়ে অপর মেয়র প্রার্থী শেখ রকিব হোসেন (নারকেল গাছ প্রতীক) কে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
তার সকল নেতাকর্মীদের শেখ রকিব হোসেন কে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণা প্রচারণা করার পাশাপাশি ভোট প্রদানের জন্য তার সকল নেতাকর্মী ভোটারদের ভোট দেওয়ার আহবান জানান।





