খেলাধুলা

২১৭তেই গুটিয়ে গেল বাংলাদেশ

প্রথম ইনিংসে মাত্র ২১৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশে। এর আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছিল ৪৫৩ রান।

রোববার (১০ এপ্রিল) পোর্ট অব এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে দ্বিতীয় টেস্টে লড়ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ফলোঅন এড়াতে বাংলাদেশের দরকার ছিল ২৫৩ রান। কিন্তু ব্যাটিং বিপর্যয়ে লক্ষ্য পূরণে ব্যার্থ হয় মুশফিক-মিরাজরা।

মুশফিকের বিদায়ের পর ব্যাট হাতে বেশিক্ষণ থিতু হতে পারেননি আর কেউই। তাইজুল ইসলাম ৫, মেহেদি হাসান মিরাজ ১১ ও এবাদত হোসাইন ০ রানে বিদায় নিলে প্রথম ইনিংসে ২১৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার করা ৪৫৩ রান থেকে এখনও ২৩৬ রান পিছিয়ে আছে সফরকারীরা। বড় ব্যবধানে পিছিয়ে থাকলেও বাংলাদেশকে ফলো-অনে ব্যাট করতে দেয়নি দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে মাঠে নেমেছে স্বাগতিক ওপেনাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৬০ করেছে দক্ষিণ আফ্রিকা।

এই বিভাগের আরও সংবাদ