রাজনীতি

যানজট কমাতে সাবওয়ে নির্মাণ প্রকল্পের কাজ শিগগিরই: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানী ঢাকার যানজট নিরসনে সাবওয়ে নির্মাণ হচ্ছে। এখন সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সংসদে সরকারি দলের দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এই বিভাগের আরও সংবাদ

ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা শহরে যানজট নিরসনে সাবওয়ে নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। ফেব্রুয়ারি পর্যন্ত এর ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এটি সম্পন্ন হলে অর্থায়ন নিশ্চিত সাপেক্ষে সাবওয়ে নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কাজ শিগগিরই শুরু হবে।’

এই বিভাগের আরও সংবাদ