বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২২ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ (২৬ মার্চ, শনিবার) সকাল ১০.৩০ টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন খতম ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ‘স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেও দোয়া করা হয়।
অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু: আ: আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোঃ মুশফিকুর রহমান, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক ফারুক আহম্মেদ, ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের পরিচালক মোঃ নজিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২২ উদযাপন উপলক্ষে আজ ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়ে আলোচনা সভা, কোরআনখানি ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া আজ বাদ যোহর দেশের সকল মসজিদেও বিশেষ দোয়া ও মোনাজাতের আহবান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন



