দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি অভিযানে ২’শ বোতল ফেন্সিডিল উদ্ধার

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবি সদ্যসরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২’শ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। আজ শনিবার ভোরে তেলকুপি বিওপির তেলকুপি মাঠ এলাকায় এ অভিযান চালায় বিজিব সদস্যরা।

৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল আজ শনিবার ভোর রাত পৌনে ৫টার দিকে সীমান্ত পিলার ১৮০/৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। এসময় ব্যাগ হতে ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। তিনি আরো জানান, সীমান্তে চোরাচালানী রোধে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ