দেশজুড়ে

ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়ন বিএনপি’র কর্মি সম্মেলন অনুষ্ঠিত

রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকা জেলার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কর্মি সম্মেলন -২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯শে মার্চ -২০২২) ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে অনুষ্ঠিত এ’সম্মেলন ভাড়ারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তমিজ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ধামরাই থানার বিএনপির আহবায়ক, ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার শাহ মইনুল বিল্টু

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানা বিএনপির সদস্য -সচিব মোঃ শামসুল ইসলাম সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ’সময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ