খেলাধুলা

রাতেই দেশে ফিরছেন সাকিব

ব্যক্তিগত কাজে বর্তমানে দুবাইতে থাকা সাকিব আল হাসান দেশে ফিরছেন বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ সময় রাত ৯টার দিকে অবতরণ করবেন তিনি। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরণের ক্রিকেট থেকে বিশ্রাম পেয়েছেন সাকিব আল হাসান। ফলে দক্ষিণ আফ্রিকা সিরিজসহ লম্বা সময়ই দলের সঙ্গে থাকছেন না এ তারকা অলরাউন্ডার।

প্রসঙ্গত রোববার রাতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়েন সাকিব। জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণেই মরুর দেশে তার এই সফর।

এই বিভাগের আরও সংবাদ

এই বিভাগের আরও সংবাদ