বীরগঞ্জে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের নিয়ে প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত


দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের নিয়ে প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ১০ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহি অফিসার মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোশারফ হোসেন বাবুল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আবু রেজা মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ সানাউল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার সারওয়ার মুরর্শেদ, ডাঃ শাহ আলম, ডাঃ তানভীর তালুকদার, সুজলপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মাস্টার, নিজপাড়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ১১ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা সমন্বয় কমিটির সদস্যগণ।



