রাজনীতি

শেরেবাংলা নগর থানা ইসলামী আন্দোলনের বার্ষিক অডিট অনুষ্ঠিত

আজ ১৮ ফেব্রুয়ারী শুক্রবার বাদ ফজর ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরেবাংলা নগর থানার বার্ষিক সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা ও অডিট এবং দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।

থানা সভাপতি মুফতী ওয়ালী উদ্দিন রাশাদী হাফিজাহুল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের প্রচার ও দাওয়াহ সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় আরও উপস্থিত ছিলেন থানা সহ-সভাপতি মাওলানা ছিদ্দিকুর রহমান, নবগঠিত কমিটির সেক্রেটারি মোঃ আলমগীর হোসেন, জয়েন্ট সেক্রেটারী মোঃ মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আকবর, অর্থ সম্পাদক মোঃ জুনায়েদ সিদ্দিকী, প্রশিক্ষণ সম্পাদক ক্বারী মোঃ জয়নাল আবেদীন সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ