রাজনীতি

সার্চ কমিটির কাছে কারো নাম প্রস্তাব করবে না বিএনপি

সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশনার হিসেবে কারো নাম প্রস্তাব না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার (৭ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নাটোর গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজকে দেখতে গিয়ে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য এবং আবার ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করা দরকার তাই করছে। অর্থাৎ তারা একটা আইন করে নিয়েছে, যেটা সম্পূর্ণভাবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে। সনির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির অধিকাংশ সদস্যই আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত। একজন তো আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিল। ​তাই এই সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশনার হিসেবে আমরা কারো নাম প্রস্তাব করবো না।

এই বিভাগের আরও সংবাদ

বিএনপি মহাসচিব বলেন, এ ধরনের যে সার্চ কমিটি তারা (সরকার) তৈরি করবে, সেটা আমরা আগে থেকেই জানি। জানি বলেই এ সার্চ কমিটি নিয়ে বিএনপি রাষ্ট্রপতির কাছে যাওয়ার ব্যাপারে না করে দিয়েছে।

এই বিভাগের আরও সংবাদ