দেশজুড়ে

শ্রীনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা

আরিফুল ইসলাম শ্যামল: দ্বিতীয় ধাপে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান মো. তাজুল ইসলামসহ ১২ জন মেম্বারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন ফেমাস জেনারেল হাসপাতালের উদ্যোগে কনফারেন্স রুমে এই সংবর্ধনা দেওয়া হয়।

ফেমাস জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা হাজী মো. সামসুল হকের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম আমিনের তত্বাবধানে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক মো. ইউনুছ আলী, মো. আল আমিন, ম্যানেজার মো. মাঈনুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম খান, শ্রীনগর সরকারি কলেজের সাবেক জিএস সিদ্দিকুর রহমান মিলন, ইউপি সদস্য আব্দুল সালাম, মো. মাহাবুবসহ অন্যান্য নবনির্বাচিত ইউপি সদস্যগণ।

এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলামসহ সকল মেম্বারদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এই বিভাগের আরও সংবাদ