টি-২০ বিশ্বকাপ

৫৬ রান করে সাজঘরে এভিন লুইস

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান এভিন লুইস। ৩৫ বলে ৩টি চার ও ৬টি ছক্কায় ৫৬ রান করে সাজঘরে ফেরেন এ ওপেনার। প্রোটিয়া বাঁহাতি স্পিনার কেশব মহারাজের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পরেন ক্যারিবীয় তারকা ওপেনার লুইস। লুইসের বিদায়ে ১০.৩ ওভারে ৭৩ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

এভিন লুইস আউট হওয়ার পর তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি নিকোলাস পুরান। তিনিও সেই কেশভ মহারাজের স্পিনে বিভ্রান্ত হয়ে ৭ বলে ১২ রান করে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ১৮তম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ।

এই বিভাগের আরও সংবাদ