দেশজুড়ে

পাবনায় স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মামুনুর রহমান,পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে চরতারাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শাহজাহান আলী তোফাই এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বেলা ১১ টার সময় পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জেলা
স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন, সহ-সভাপতি নাসিম ফকির, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আবুল বাশারসহ স্বেচ্ছাসেবকলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা শাহজাহান আলী তোফাই এর উপর সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন নেতাকর্মী’রা।

এই বিভাগের আরও সংবাদ