দেশজুড়ে

নাইক্ষ্যংছড়িতে ৩৩ টি স্বর্ণের বার সহ ১ রোহিঙ্গা আটক

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবি’র অভিযানে ৩৩ টি স্বর্ণের বারসহ এক রোহিঙ্গা আটক করা হয়েছে ।

আজ ৯ আগস্ট সকালে ৩৪ বিজিবির একটি টহলদল নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিম কুল নামক এলাকার পাকা রাস্তার উপর টিভি টাওয়ার গামী ইজিবাইকের একজন সন্দেহভাজন রোহিঙ্গা যাত্রীকে তল্লাশি করে ৩৩(তেত্রিশ) টি স্বর্ণের বার সহ আসামীকে আটক করে।

এই বিভাগের আরও সংবাদ

আটককৃত আসামী তুমব্রু কোনার পাড়ার রোহিঙ্গা ক্যাম্পের মৃত আহমেদের ছেলে মোঃ জয়নাল আবেদীন (৬৫)।

আটককৃত স্বর্ণের সঠিক পরিমাপের জন্য অধিনায়ক ৩৪ বিজিবির আদেশক্রমে ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে আটককৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ