দেশজুড়ে

কালিহাতীতে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রমের উদ্বোধন

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল : সারা দেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৭ আগস্ট) সকাল ৯টায় উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

এই বিভাগের আরও সংবাদ

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, বীরবাসিন্দা ইউপি চেয়ারম্যান ছোহরাব আলী ও উপজেলা আওয়ামী যুবলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুশান্ত ঘোষ প্রমুখ।

শনিবার সকাল থেকে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় একযোগে এ গণটিকা কার্যক্রম শুরু হয়। এসময় টিকা গ্রহণকারীদের ভোটারদের মত লাইনে দাড়িয়ে থাকতে দেখা যায়।

এই বিভাগের আরও সংবাদ