দেশজুড়ে

টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গে ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২১০

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল: টাঙ্গাইল জেলায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে ২ জন মারা গেছে। এদিকে নতুন করে জেলায় ৮১৮টি নমুনা পরীক্ষার রিপোর্টে ২১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২৫ দশমিক ৬৭ ভাগ।

শুক্রবার (৬ আগস্ট) এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৭১৪ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৮ হাজার ২৯৯ জন। সর্বমোট মারা গেছে ২২৪ জন।

এই বিভাগের আরও সংবাদ

জেলার হাসপাতালগুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১০৯ জন।

এদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৫৫ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১৩ নিয়ে মোট ১০৯ জন। এছাড়া জেলায় বর্তমানে বাড়িতে ও আইসোলেশন থেকে চিকিৎসাধীন রয়েছে ৬ হাজার ৮২ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ