দেশজুড়ে

ঈশ্বরগঞ্জ উপজেলায় শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বড় ছেলে ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় শেখ কামালের প্রতিকৃতি তে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, গাছ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৫ আগষ্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় সকাল ১১ টায় শেখ কামালের প্রতিকৃতি তে পুষ্পস্তবক অর্পণ ও বেলা ১২ টায় অনলাইনে আলোচনা সভার আয়োজন করা হয় এরপর উপজেলার বিভিন্ন মসজিদে বঙ্গবন্ধুর পরিবারসহ সকল বীরশহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

এছাড়া উপজেলা প্রশাসন শোকাবহ মাসে আগামী ৮ আগষ্ট শেখ ফজিলতের নেছার জম্মদিন, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় আহত-নিহতের প্রতি শ্রদ্ধা ও বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে।

এই বিভাগের আরও সংবাদ