দেশজুড়ে

শ্রীনগরে কর্মহীন অটোরিক্সা ও ভ্যান চালক পরিবারকে চাল প্রদান

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়ায় করোনা মোকাবেলায় কর্মহীন অটোরিক্সা ও ভ্যান চালকদের মধ্যে ২ শতাধিক পরিবারকে চাল প্রদান করা হয়েছে।

সোমবার বেলা ১১ টার দিকে বাঘড়া বাজার এলাকায় এসব চাল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামের পরিচালনায় চাল বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা।

জানা গেছে, শ্রীনগর উপজেলা প্রশাসন ও বাঘড়া ইউনিয়ন পরিষদের যৌথ সম্বনয়ে চলমান কঠোর লকডাউনে বাঘড়া এলাকায় দুই শতাধিক কর্মহীন অটোরিক্সা ও ভ্যান চালক পরিবারের মধ্যে এই কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল সহায়তা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ