দেশজুড়ে

উল্লাপাড়ায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু

রাজু আহমেদ সাহান,উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ষার পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাইয়ান (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বড়পাঙ্গাসী গ্রামে এ ঘটনা ঘটেছে। রাইয়ান চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।

জানা গেছে, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তার গ্রামের বাড়ী উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসীতে ঈদ উদযাপন করতে আসেন। মঙ্গলবার দুপুরে তার এসএসসি পরীক্ষার্থী ছেলে রাইয়ান বন্ধুদের সাথে বর্ষার পানিতে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। এ সময় রাইয়ানের বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করে। পরে স্বজনেরা খবর পেয়ে তাকে গভীর পানি থেকে স্বজ্ঞাহীনভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য উল্লাপাড়ার ৩০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

এই বিভাগের আরও সংবাদ

বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির লিটন জানান, কিশোর রাইয়ান সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা গেছে। রাইয়ানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

 

এই বিভাগের আরও সংবাদ