দেশজুড়ে

মাগুরায় অক্সিজেন সিলিন্ডার ও ক্যানোলা সহ বিভিন্ন উপকরণ বিতরণ

মতিন রহমান, মাগুরা : মাগুরায় সকল ইউনিয়নে ও ৩টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে করোনা ভাইরাস প্রতিরোধ সহায়ক উপকরণ সহ অক্সিজেন সিলিন্ডার, ট্রলি, ক্যানোলা ও মাস্ক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ জুলাই) মাগুরা সদর উপজেলা পরিষদ কর্তৃক এসব উপকরণ বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড.আশরাফুল আলম। আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডা.শহিদুল্লাহ দেওয়ান, পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন কবীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান।

এই বিভাগের আরও সংবাদ