আবারও স্বর্ণের দামে বড় লাফ


দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে একলাফে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। এতে টানা দ্বিতীয় দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল ২ হাজার ১০০ টাকা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন এই দর আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।
এর আগে বৃহস্পতিবারও (২৬ নভেম্বর) দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওইদিন ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।





