জাতীয়

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

দেশজুড়ে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনে মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫৩৫ জন রোগীর মধ্যে সর্বোচ্চ ৭২১ জন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭৫ জন, খুলনা বিভাগে ১৬১ জন, বরিশাল বিভাগে ১৪৩ জন, রাজশাহী বিভাগে ১০৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮৮ জন এবং রংপুর বিভাগে ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন তিনজনের মৃত্যু নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৫৫ জনের প্রাণহানি ঘটল।

এছাড়া, চলতি বছরের ৬ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯০৬ জন। তাদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৬৭৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫ হাজার ৭৭৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

অধিদপ্তরের তথ্য বলছে, আগের বছরের তুলনায় এবার ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং মারা যান ৪১৩ জন। তার আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

এই বিভাগের আরও সংবাদ