রাজধানী

ঢাকার রামপুরা থেকে ৮০ বছর বয়সী বৃদ্ধা নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

ঢাকার পূর্ব রামপুরার কুঞ্জবন আবাসিক এলাকা থেকে মোছা. জাহানারা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। গত ৩১ অক্টোবর ২০২৬, বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে তিনি বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাননি।

পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ জাহানারা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের নূরপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের খাজু হোসেন খন্দকারের (৯০) সহধর্মিণী।

গত ৩০ অক্টোবর তাঁর ছেলে অ্যাডভোকেট আমজাদ হোসেন চিকিৎসার উদ্দেশ্যে বাবা-মাকে নিয়ে ঢাকায় আসেন। পরদিন ৩১ অক্টোবর সকালে তাঁদের চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসা শেষে দুপুর ২টার দিকে পূর্ব রামপুরার বাসায় ফিরে তাঁদের গোসল, খাওয়া-দাওয়া ও ওষুধ সেবন করানোর পর বিশ্রাম নিতে বলেন।

এর কিছুক্ষণ পর হঠাৎ দেখা যায়, জাহানারা বেগম ঘরে নেই। এরপর পরিবারের সদস্যরা দ্রুত আশপাশের এলাকাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ বৃদ্ধার শারীরিক ও পরিধেয় বিবরণ
– বয়স: আনুমানিক ৮০ বছর।
– পরনে ছিল: শেওলা কালারের প্রিন্টের ম্যাক্সি।
– গায়ে ছিল: গোলাপি রঙের বাটিক ছাপার ওড়না।
– হাতে একটি বাঁকা লাঠি ছিল।
– কানে কম শোনেন।
– স্মরণশক্তি কম।

সন্ধান পেলে যোগাযোগ করুন

জরুরি যোগাযোগ নম্বর
01712-730670
01728-629716

অথবা: কুঞ্জবন সোসাইটি অফিসে যোগাযোগ করুন।

সিসিটিভি ফুটেজ:

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃদ্ধা বয়সের কারণে তিনি ঠিকানা মনে রাখতে বা স্বাভাবিকভাবে যোগাযোগ করতে সমস্যায় পড়তে পারেন। তাই কোনো সহৃদয় ব্যক্তি তাঁকে কোথাও দেখতে পেলে অথবা তাঁর সন্ধান পেলে দ্রুত উল্লেখিত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ