বিজয়নগরে ১৯৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: এসআরবি-৯ ও বিজিবি এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ১৯৭ বোতল এসকাফ সিরাপসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং ২৫ বিজিবি, সরাইলের একটি যৌথ আভিযানিক দল গত (৩১ অক্টোবর) আনুমানিক দুপুর ১৩.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া এলাকার একটি বসতবাড়িতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়- বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে যৌথ আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌছালে ১ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে মাদকদ্রব্য এসকাফ সিরাপ রয়েছে। পরবর্তীতে তার দেখানো মতে একটি টিনশেড মাটির ঘরের মধ্যে থাকা খাটের নিচ থেকে ৪টি চটের বস্তা দ্বারা মোড়ানো কার্টুনের ভেতর থেকে ১৯৭ বোতল এসকাফ সিরাপসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন – রাহানা বেগম (৫০), স্বামী- ছাত্তার মিয়া, কালাছড়া,বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে আরও জানায় যে, সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এসকাফ সিরাপ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর
সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।



