ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। এর আগে শহরের সেনুয়া পুরাতন গোরস্তানে বাবা মায়ের কবর জিয়ারত করেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র দলীয় নেতা কর্মীদের নিয়ে ভোট প্রদান করেন।
ঠাকুরগাঁও-১ আসনটি তিনটি উপজেলা নিয়ে গঠিত। ১৮৫ টি কেন্দ্রে সকাল ৮টা ভোট গ্রহণ শুরু হয়েছে শেষ হবে বিকাল ৪টায়।
উপজেলার ভিত্তিক কেন্দ্রগুলোর তথ্য নিচে দেওয়া হলো- ঠাকুরগাঁও সদর উপজেলার ১১৩ টি ভোট কেন্দ্র মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৭০ টি আর ঝুঁকিপূর্ণ ৪৩। রুহিয়া উপজেলার ৩৩ টি ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকি পূর্ণ ২০ টি ও ঝুঁকি পূর্ণ ১৩ টি কেন্দ্র। ভূল্লী উপজেলার মোট ভোট কেন্দ্র ৩৯ টি মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ২৫টি ও ঝুঁকি পূর্ণ ১৪টি।
জেলা কমিশনারের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।
হাতপাখা প্রতীকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. খাদেমুল ইসলাম। বটগাছ প্রতীকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী। ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
আসনটিতে এবার মোট ভোটার ৫,১৬,১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৫৭,৪৭৫ জন, নারী ভোটার ২,৫৮,৬৫৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. কামরুল ইসলাম বলেন, ‘ভোটগ্রহণ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।’



