ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়নের ১৫টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন শাহ মো. শামীম হোসেন চৌধুরী


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের ১৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মো. শামীম হোসেন চৌধুরী।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিটি পূজামণ্ডপে নিজের ব্যক্তিগত অর্থ থেকে নগদ অর্থসহায়তা প্রদান করেন।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম চৌধুরী, সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাবেক সভাপতি মোহাম্মদ সরোয়ার হোসেন এবং জাসাস এর ঘোড়াঘাট উপজেলা শাখার সাবেক আহ্বায়ক খন্দকার রুহুল আমিন মিঠুসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।
. এর আগে তিনি উপজেলার পালশা, বুলাকীপুর, ঘোড়াঘাট ইউনিয়ন এবং ঘোড়াঘাট পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে নিজের ব্যক্তিগত অর্থ থেকে নগদ অর্থসহায়তা প্রদান করেন।



