আইন ও আদালত
ফের ৪ দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে ফের চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেওয়া হয়।
মানি লন্ডারিং মামলায় এক দিনের রিমান্ড শেষে হত্যাচেষ্টার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় করা মামলায় দিলীপ আগরওয়ালাকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।


