মিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা উপহার বিতরণ


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।
গত ২০ অক্টোবর, মঙ্গলবার, তিনি মিরপুর এলাকার চটবাড়ি দুর্গাপূজা মণ্ডপ, রাধাকৃষ্ণ মন্দির পূজামণ্ডপ এবং মিরপুর কেন্দ্রীয় মন্দির পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সেখানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে কুশল ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
মিরপুর কেন্দ্রীয় মন্দিরে আয়োজিত প্রধান ধর্মীয় আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও শুভেচ্ছা জানান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। সনাতন ধর্মাবলম্বীদের উৎসবে শরিক হয়ে আনন্দ ও সম্প্রীতি ভাগ করে নেওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে আয়োজক ও অতিথিদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং ধর্মীয় ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি জাত-পাত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে একটি সম্প্রীতিময় ও মানবিক সমাজ গঠনের উদাত্ত আহ্বান জানান।
উক্ত পরিদর্শনের সার্বিক কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে সহায়তার জন্য সংশ্লিষ্ট পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।



