রাজনীতি

৯ জেলা ও মহানগর কমিটি স্থগিত করল এনসিপি

সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে রংপুর ও ময়মনসিংহ মহানগরসহ দেশের সাতটি জেলার কমিটি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন করে আহ্বায়ক কমিটি গঠনের জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।

আজ রোববার দলটির কেন্দ্রীয় দপ্তর সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পুনর্গঠিত আহ্বায়ক কমিটি গঠনের জন্য এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

স্থগিত হওয়া ইউনিটগুলোর মধ্যে রয়েছে রংপুর মহানগর, ময়মনসিংহ মহানগর, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নাটোর, হবিগঞ্জ, মাগুরা এবং গাজীপুর জেলা কমিটি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের মুখ্য সংগঠক মো. সারজিস আলমের পরামর্শক্রমে আগামী ৭ দিনের মধ্যে এসব কমিটি পুনর্গঠনে প্রয়োজনীয় সাংগঠনিক উদ্যোগ নিতে সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে দলের কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষর করেন।

এই বিভাগের আরও সংবাদ