খুলনা

খুলনায় ১৬০০ পিস ইয়াবাসহ তরুণ গ্রেফতার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনায় মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরানুল ইসলাম ইমন (১৮) নামে এক তরুণকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) বিকাল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের জব্বার সড়কের বিপরীত পাশে নিউটাউন আবাসিক এলাকার সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইমরানুল ইসলাম ইমন কক্সবাজার সদর থানার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী এলাকার বাসিন্দা। তিনি আব্দুর রহমান ও আনোয়ারা বেগমের ছেলে।

লবণচরা থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ইমনের কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লবণচরা থানায় মামলা করা হয়েছে।
কেএমপি হেডকোয়ার্টারের মিডিয়া সেল এর এক বিজ্ঞপ্তিতে উপরোল্লিখিত তথ্য জানানো হয়।

এই বিভাগের আরও সংবাদ