রাজধানী

বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান করা হয়েছে। লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ তাঁর হাতে এ সার্টিফিকেট তুলে দেন।

আজ ১১ অক্টোবর ২০২৬, রবিবার রাজধানীর ৩০-৩১ দিলকুশা বাণিজ্যিক এলাকায় বিসিআইসির প্রধান কার্যালয়ে এ সার্টিফিকেট প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা নিউ মেগাসিটির চার্টার প্রেসিডেন্ট এবং অ্যাড্রেস এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন জিএম হাফিজুর রহমান এমজেএফ।

সার্টিফিকেট প্রদানকালে উপস্থিত ব্যক্তিরা পারস্পরিক শুভেচ্ছা ও সৌজন্য বিনিময় করেন। এ আয়োজনের মধ্য দিয়ে লায়ন্স সংগঠনের কার্যক্রম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিষয়টি উঠে আসে।

আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ২০২৬-২০২৭ লায়ন বর্ষের চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান এবং জিইটি (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক। বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও সেবামূলক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ