ফুটবল

মেসির বিদায় নিয়ে নেইমারের হৃদয়স্পর্শী বার্তা

জাতীয় দলের হয়ে অনেকবারই একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি আর ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তবে মাঠের শত্রুতার বাইরে দুজনের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। নেইমার ইতোমধ্যে জাতীয় দলকে বিদায় জানিয়েছেন। এবার জাতীয় দলে নিজের শেষ ম্যাচ খেললেন মেসিও। বিদায় বেলায় প্রিয় বন্ধুকে নিয়ে ভীষণ আবেগঘন ও হৃদয়স্পর্শী বার্তা পাঠিয়েছেন নেইমার।

জাতীয় দলে মেসি-নেইমার প্রতিপক্ষ হলেও স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় দুজনই ক্যারিয়ারের সময় কাটিয়েছেন এক সঙ্গে। সেখান থেকেই তাদের বন্ধুত্বের শুরু। এরপর ফরাসি ক্লাব পিএসজিতেও এক সঙ্গে মাঠে নেমেছেন দুই দেশের এই দুই তারকা। মেসির বিদায় বেলায় সেসব স্মৃতিই রোমন্থন করলেন নেইমার।

যদিও ফুটবল মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বৈরী প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, তবুও প্রাণের বন্ধুর এমন বিদায়লগ্নে আর চুপ থাকতে পারেননি নেইমার। নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা মেসির উদ্দেশ্যে এক আবেগময় বার্তা পোস্ট করেন।

সেখানে নেইমার লেখেন, ‘যারা ফুটবল খেলাটাকে সত্যিকার অর্থে ভালোবাসে, তারা সবাই দীর্ঘ এতগুলো বছর ধরে তোমার জাদুকরী খেলা উপভোগ করেছে… আজ তোমার নিজের দেশ ও দলের জার্সি গায়ে এটিই তোমার শেষ ম্যাচ, আমি আশা করি এর প্রতিটি সেকেন্ড তুমি দারুণভাবে উপভোগ করবে।’

ফুটবলে মেসির অসামান্য অবদানের কথা স্মরণ করে নেইমার তার বার্তায় লেখেন, ‘শুধু একা আর্জেন্টিনা নয়, পুরো বিশ্ব আজ ফুটবলের জন্য তোমার করা প্রতিটি ত্যাগের বিনিময়ে তোমাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। আমাকে ফুটবলকে আগের চেয়ে আরও বেশি ভালোবাসতে শেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ।’

মেসির বিপক্ষে লড়াই কিংবা তার পাশে দাঁড়িয়ে ইতিহাস দুটোই সম্মানের উল্লেখ করে নেইমার খেলেন, ‘তোমার বিপক্ষে মাঠে খেলা এবং তার চেয়েও অনেক বড় কথা, তোমার পাশে থেকে একসঙ্গে ইতিহাস গড়াটা আমার ক্যারিয়ারের জন্য সবচেয়ে বড় সম্মানের ছিল। ধন্যবাদ, লিও।’

এই বিভাগের আরও সংবাদ