অর্থনীতি

চলতি অর্থবছরের ৫ অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৯.১০ বিলিয়ন ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৯ দশমিক ১০৪ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮ দশমিক ০০৮ বিলিয়ন ডলার। এ হিসাবে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৭০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৫ অক্টোবর এক দিনেই দেশে ১০৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া চলতি অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনে দেশে ৫১৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৪২২ মিলিয়ন ডলার। এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২১ দশমিক ৪০ শতাংশ।

এই বিভাগের আরও সংবাদ