সিলেট

আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সফল করার লক্ষ্যে দাওয়াতি কার্যক্রম অব্যাহত

সিনিয়র রিপোর্টার: আগামী ৩০ অক্টোবর ২০২৬ ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সফল করার লক্ষ্যে দাওয়াতি কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে আজিমুশ্বান ইসলাহী ইজতেমার দাওয়াত ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হাফিজ মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভী।

সাক্ষাৎকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী ৩০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আজিমুশ্বান ইসলাহী ইজতেমার দাওয়াত গ্রহণ করেন এবং ইজতেমার সার্বিক সফলতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আব্দুর রহমান আসজাদ বর্ণভী, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা শাব্বির আহমদ ফতেহপুরী ও মাওলানা মনির সাহেব।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, উলামায়ে কেরাম, পীর-মাশায়েখ ও দ্বীনপ্রিয় মুসলমানদের ব্যাপক অংশগ্রহণে আগামী ৩০ অক্টোবরের আজিমুশ্বান ইসলাহী ইজতেমা একটি ঐতিহাসিক ইসলাহী সমাবেশে পরিণত হবে, ইনশাআল্লাহ।

এই বিভাগের আরও সংবাদ