প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে সম্মাননা পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আহসান শাহরিয়ার তোহফা। তিনি প্রধানমন্ত্রীর হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন।
জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি অর্জনের পর মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আহসান শাহরিয়ার তোহফা।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া। আমি আজ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা গ্রহণ করলাম।”
এ সময় তিনি প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আহসান শাহরিয়ার তোহফা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে এ সম্মাননা তার শিক্ষকতা ও শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। এ অর্জনের জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।



