শীর্ষ নিউজ
পঞ্চগড়ের সাবেক এমপি নাইমুজ্জামান ভূঁইয়া গ্রেফতার


মাহমুদ দোলন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আলোচিত আল আমিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া (মুক্তা) কে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পঞ্চগড় সদর থানার কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে জেলা পুলিশ সুপারের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনের নেতৃত্বে ডিবি, সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া টিমের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১০ নভেম্বর পঞ্চগড় সদর থানায় দায়ের করা আল আমিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



