সিলেট
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ


সিনিয়র রিপোর্টার: সিলেট চেম্বার কার্যালয়ে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরী এর সাথে আজ সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান আর.বি কমপ্লেক্স ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন লতিফ ট্রাভেলস এর স্বত্তাধিকারী জনাব আজহারুল কবির চৌধুরী সাজু, ট্রাভেল ভিউ এর স্বত্তাধিকারী জনাব শাহ দিদার আলম চৌধুরী নবেল, গ্লোবাল ব্রান্ড পি.এল.সি এর সহকারী ম্যানেজার জনাব মির সাব্বির উদ্দিন, সিনিয়র এক্সিকিউটিভ জাহান আহমদ, গ্রান্ড বাফেট এর প্রতিনিধি জনাব মাহবুব লস্কর, ফ্যানি ওয়ার্ল্ড এর প্রতিনিধি জনাব মোঃ আব্দুল আহাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মিফতাউর রহমান, আর.বি কমপ্লেক্স এর ম্যানেজার জনাব হান্তু বৈদ্য প্রমুখ।



