খুলনা

খুলনায় সাংবাদিকদের সঙ্গে কেএমপি কমিশনারের মতবিনিময়

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস দমন, যানজট নিরসন এবং আসন্ন শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহার, সিসি ক্যামেরা ব্যবস্থা, যানজট নিরসন, সাইবার সক্ষমতা বৃদ্ধি, মাদক ও সন্ত্রাস দমন এবং দুর্গাপূজার নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

পুলিশ কমিশনার পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং জনসম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং খুলনায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ