লুৎফর রহমান সরকার আর নেই


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কলাবাড়ি গ্রামের বাসিন্দা লুৎফর রহমান সরকার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তিনি সমাজকল্যাণ মন্ত্রী ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের পিএস হুমায়ুন কবি নয়নের পিতা।
লুৎফর রহমান সরকার দীর্ঘদিন পরিবহন সেক্টরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আওতাধীন রানীগঞ্জ বাসস্ট্যান্ড কমিটির সাবেক সভাপতি এবং রানীগঞ্জ শ্যামলী কাউন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর ইন্তেকালে পরিবার, স্বজন, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় নিজ বাসভবনে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।



